সকল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ ছাত্র – ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রতি বছরের ন্যায় আমি এবছরও বিশেষ কিছু কৃতি ছাত্র – ছাত্রীদের “গীতা রানী ভট্টাচার্য স্কলারশিপ” দেওয়ার ব্যবস্থা করেছি। “গীতা রানী ভট্টাচার্য স্কলারশিপ” – আমার স্বর্গীয়া স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে প্রদান করা হয়। এই স্কলারশিপ বিগত ৬ বছর ধরে সমাজের বিভিন্ন স্তরে ‘দুঃস্থ এবং মেধাবী’ এই শর্তে প্রদান করা হয়।
- অমরেন্দ্র নাথ ভট্টাচার্য
স্কলারশিপ –এর বিস্তারিত তথ্য
স্কলারশিপ মূল্য -
মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীরা পাবেন এককালীন ১৫০০/- টাকা।
উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পরীক্ষার্থীরা পাবেন এককালীন ২০০০/- টাকা।
স্কলারশিপ আবেদনের পদ্ধতি –
একটি সাদা কাগজে নীচের বয়ানটি লিখে আমাদের ঠিকানায় পাঠাতে হবে।
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নীচের বয়ান-
মাননীয় অমররেন্দ্র নাথ মহাশয়,
আমি .........(নিজের নাম)........., পিতা .........(পিতার নাম)............, গ্রাম-....................., পোঃ- ........................ জেলা –..................... বাসিন্দা। আমার মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর........................। আমি বর্তমানে ...........(স্কুলের নাম)......................- এ একাদশ শ্রেণীতে বিজ্ঞান / কলা / বানিজ্য নিয়ে পড়াশোনা করছি। আমি গীতা রানী ভট্টাচার্য স্কলারশিপ –এর জন্য আবেদন করলাম। আমার .........(ব্যাঙ্কের নাম)............... নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং তার অ্যাকাউন্ট নম্বর হল.....................।
ইতি
(নিজের নাম)
পুরো ঠিকানা (পিন কোড সহ)
মোবাইল নং
আপনাকে এই দরখাস্তটি একটি খামে ভরে ডাক যোগে পাঠাতে হবে, সাথে অবশ্যই পাঠাতে হবে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, স্কুল -এ ভর্তির রসিদ এবং ব্যাঙ্ক –এর পাশবই –এর জেরক্স সব ১টি করে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নীচের বয়ান-
মাননীয় অমররেন্দ্র নাথ মহাশয়,
আমি .........(নিজের নাম)........., পিতা .........(পিতার নাম)............, গ্রাম-....................., পোঃ- ........................ জেলা –..................... বাসিন্দা। আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর........................। আমি বর্তমানে ...........(কলেজের নাম)......................-এ বি.এ / বি.এস.সি / বি.কম প্রথম বর্ষে পড়াশোনা করছি। আমি গীতা রানী ভট্টাচার্য স্কলারশিপ –এর জন্য আবেদন করলাম। আমার .............. (ব্যাঙ্কের নাম)................ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং তার অ্যাকাউন্ট নম্বর হল.....................।
ইতি
(নিজের নাম)
পুরো ঠিকানা (পিন কোড সহ)
মোবাইল নং
আপনাকে এই দরখাস্তটি একটি খামে ভরে ডাক যোগে পাঠাতে হবে, সাথে অবশ্যই পাঠাতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, কলেজে ভর্তির রসিদ এবং ব্যাঙ্ক –এর পাশবই –এর জেরক্স সব ১টি করে।
বিঃদ্রঃ - নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না থাকলে নিজের পিতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিতে পারেন। ব্যাঙ্কের নাম অবশ্যই উল্লেখ করবেন। ব্যাঙ্কের নাম অবশ্যই উল্লেখ করবেন। আমরা ঐ নামেই চেক পাঠাব।
ডাক যোগে পাঠান এই ঠিকানায় –
AMARENDRA NATH BHATTACHARJEE
VILL – HARIHARPUR
P.O.- MALLICKPUR
NEAR SAIBABA TEMPLE
DIST – SOUTH 24 PARGANAS
KOLKATA - 700145
আপনার চিঠি আমাদের কাছে পৌঁছানোর ৩ দিনের মধ্যে আমরা ঐ ছাত্র / ছাত্রীর নামে ব্যাঙ্ক চেক আপনার ঠিকানায় রেজিস্ট্রি ডাকে / স্পীড পোস্ট মারফত পাঠিয়ে দেব।
কোন প্রকার সমস্যা হলে বা বুঝতে অসুবিধা হলে যোগাযোগ করুন এই নম্বরে - 8820568563 (Anirban Bhattacharjee)
No comments:
Post a Comment